আজঃ বুধবার ১৫-০৪-২০২৬ খ্রিস্টাব্দ || বঙ্গাব্দ
প্রতিষ্ঠানের ইতিহাস

      আহমদ আলী মাধ্যমিক বিদ্যালয়।

 

তিহা

 

 


                                                   

 

     যশোর জেলার মণিরামপুর উপজেলাধীন আহমদ আলী মাধ্যামিক বিদ্যালয়টি মণিরামপুর পৌর শহরের পশ্চিম প্রান্তে ঐতিহ্যবাহী কাশিপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় যার অবদান সবচেয়ে বেশী তিনি হলেন জনাব আহমদ আলী বিশ্বাস। এলাকার ছেলে মেয়ে যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছিল  তখন গ্রামের কিছু শিক্ষিত লোক  উক্ত স্থানে একটি তালপাতার ছাউনি ,চাঁচের বেড়া  দিয়ে ছোট একটি ঘর তৈরী করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন । কিন্তু সরকারী আর্থিক সহযোগিতার কোন সুযোগ না থাকার কারণে বেশি দূর অগ্রসর হতে পারছিল না । ঠিক সেই মুহুর্তে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জনাব আহমদ বিশ্বাসের সহযোগিতায়  অত্র প্রতিষ্ঠানটি  মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করেন। তার একান্ত প্রচেষ্টা  এবং নিজস্ব অর্থায়নে বিগত ১৯৭৮ ইং সালে বিদ্যালয়টি তারই নামানুসরে আহমদ আলী মাধ্যমিক বিদ্যালয় নামে  নাম করণ করেন।বিদ্যালয়টিতে যার জমি দান করে বিশেষ অবদান রেখেছেন তারা হলেন- (১) জনাব খোদা বখশ গাজী,(২) জনাব, আব্দুল কাদীর গাজী,(৩) জনাব, ইসমাইল হোসেন সরদার, (৪) জনাব , আইচ তুল্লা বিশ্বাস (৫) জনাব, আহমদ আলী বিশ্বাস।

      বিদ্যালয়টিতে প্রথম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন ,  জনাব, মোঃ আজিজুর রহমান,তারপর প্রতিষ্ঠানের হাল ধরেন প্রতিষ্ঠাতা জনাব আহমদ আলী বিশ্বাস। তার পর আসেন নিমাই চন্দ্র মণ্ডল। বর্তমানে জনাব, আতিয়ার রহমান কর্মরত আছেন। প্রতিষ্ঠানটি গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ডিজিটাল পদ্ধতি বাস্তবায়নে মাল্টিমিডয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান  পরি চালিত হয়। এবং স্বপ্ন দেখছে সরকারের ভিশন ২০২১ সফল করার।

ভবিষ্যৎ পরিকল্পনাঃ- সকল শ্রেণির শিক্ষার্থীর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শতভাগ মান সম্মত শিক্ষা নিশ্চিত করণ করা । খেলা ধুলা  ও সংস্কৃতি চর্চার মাধ্যমে  শিক্ষার্থীদের সময়োপযোগী করে গড়ে তোলা। দেশী ও আন্তর্জাতিক গুরত্ব পূর্ণ বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানে এগিয়ে নিয়ে যাওয়া।